সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 7:10 am

শুরুর একাদশে চার প্রবাসীকে নিয়ে খেলতে চান জামাল

বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বলেছেন, ‘আমি, শমিত, ফাহামিদুল, জায়ান একসঙ্গে ওয়ার্ম-আপ করি। সে সময় ওদের বলেছি, আমরা যখন নামবো তখন ম্যাচের গতিপথ বদলাতে হবে। আমাদের চার জনের ইমপ্যাক্ট ভালো ছিল। চার জনই শুরুর একাদশে খেলতে চাই। সব মিলিয়ে আমরা ভালো খেলেছি।’ হংকং চায়নার বিপক্ষে শুরুর একাদশে চার প্রবাসী ফুটবলারকে একসঙ্গে মাঠে নামাননি বাংলাদেশের কোচ হ্যাভিয়ের কাবরেরা। এএফসি এশিয়া কাপ বাছাইয়ে হংকং চায়নার বিপক্ষে শামিত সোম, জামাল ভূঁইয়া, ফাহামিদুল ইসলাম ও জায়ান আহমেদকে ছাড়া মাঠে নামে বাংলাদেশ। অবশ্য ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সমালোচনা কান না দেওয়ার কথা বলেন বাংলাদেশ ফুটবল দলের স্প্যানিশ কোচ।

এশিয়ান কাপ বাছাই পর্বে হংকং চায়নার কাছে হারের পর ভীষণ হতাশ হয়ে পড়েছেন বাংলাদেশের খেলোয়াড়রা। তবে অ্যাওয়ে ম্যাচে ঘুরে দাঁড়াতে চাইছেন সবাই। আজ শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে আগামী ১৪ অক্টোবরের ম্যাচকে সামনে রেখে ঢাকা ছেড়ে গেছে হাভিয়ের কাবরেরার দল। তবে তার আগে বিমানবন্দরে অধিনায়ক জামাল ভূঁইয়া একাদশে খেলার বিষয়ে জোর দিয়ে গেছেন।

তবে কে খেলবেন তা কোচ ঠিক করবেন। জামাল তেমনটি বলেছেন। তিনি বলেন, ‘আমি যখন না খেলি সেটা তো ভুল, এটা আমি বলবো। আমি সব ম্যাচ খেলতে চাই। কিন্তু দিনশেষে কারা খেলবে এটা কোচের সিদ্ধান্ত। আমি চাই খেলতে।’
বাংলাদেশ দলের শেষ মুহূর্তে গোল হজম নিয়ে জামাল বলেছেন, ‘এই দলের একটা হিস্টরি আছে, আমরা শেষ মুহূর্তে গোল হজম করি। এই ম্যাচের আগে আমরা আলাপ করেছি, আমাদের ফুল ম্যাচ ফোকাসড থাকতে হবে। সংবাদ সম্মেলনেও বলেছি, আমরা যদি জিততে চাই বা পয়েন্ট নিতে চাই, আমাদের পুরো ম্যাচে মনোযোগী থাকতে হবে। কিন্তু আমরা পারিনি।’

হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ইতিবাচক কিছু করতে চান জামাল। সমর্থকদের ধন্যবাদ। তিনি বলেন, ‘তাদের তিন পয়েন্ট দিতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। আরও তিন পয়েন্ট… ইনশাআল্লাহ আমরা কিছু দিতে পারবো।’ এশিয়ান কাপ বাছাইয়ে এক ড্র ও দুই হারে পয়েন্ট টেবিলে মাত্র এক পয়েন্ট যোগ করতে পেরেছে বাংলাদেশ। বাকি তিন ম্যাচে জয় পেলেও এশিয়া কাপের মূলপর্ব খেলার স্বপ্ন বাস্তবে রূপ নেওয়ার সম্ভাবনাও ক্ষীণই।

গতকাল রাতে হারের পর স্বাভাবিকভাবেই হতাশ ছিল বাংলাদেশ দল। তবে সেই হার ভুলে পরের ম্যাচে মনোযোগি হওয়ার কথা বলেন জামাল, ‘সবার একটু মন খারাপ ছিল। সবাই একটু দেরিতে ঘুমিয়েছে। তবে আমাদের সেটা ভুলে যেতে হবে। পরের ম্যাচে ফোকাস করতে হবে।’

ম্যাচের দ্বিতীয়ার্ধে নামানো হয় জামাল ভূঁইয়া সহ তিন প্রবাসী ফুটবলারকে। শুরুতে যদি তাদেরকে নামানো হতো তবে ফলটা কি অন্যরকম হতে পারত কিনা এমন প্রশ্নে বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘আসলে আমি জায়ান, শামিত, ফাহামিদুল আমরা একসঙ্গে যখন ওয়ার্মআপ শুরু করেছি তখন বলেছি , যখন নামব খেলাটার ছন্দ পরিবর্তন করে দিতে হবে। আমরা যে চারজন পরে নেমেছি আমাদের ইমপ্যাক্ট ভালো ছিল। আমরা চারজন প্রথম একাদশে খেলতে চাই। এটা নিয়ে কোনো সন্দেহ নেই।’
ম্যাচের দ্বিতীয়ার্ধে নেমে ভালো খেলার পর কি কোচকে ভুল প্রমাণিত করলেন জামাল ? অবশ্য সব ম্যাচ খেলতে চাইলেও কোচের সিদ্ধান্তই যে চূড়ান্ত সেটাই বললেন তিনি, ‘আমি তো সবসময়ই বলব আমি যখন না খেলি সেটাই ভুল। তবে দিনশেষে কে খেলবে সেটা কোচেরিই সিদ্ধান্ত।’অ্যাক্টিভওয়্যার

১২ অক্টোবর ২০২৫

আরও - খেলাধুলা সংবাদ