-
Facebook
-
Twitter
-
Linkedin
দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে
দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত শ্রীমঙ্গল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শীতের তীব্রতা কিছুটা কম অনুভূতি হচ্ছে। সন্ধ্যার হওয়ার সঙ্গে সঙ্গে শীত আরও তীব্র হয়ে উঠে। বিশেষ করে চা শ্রমিক অধ্যুষিত এলাকা শ্রীমঙ্গল স্টেশন ফুটপাতে শীতের পোশাকের চাহিদা বেড়েছে চোখে পড়ার মতো। এদিকে, নতুন ধান ঘরে ওঠার সঙ্গে সঙ্গে জেলায় নবান্নের আনন্দ বইছে।
শীত বাড়ার সঙ্গে সঙ্গে শিশু ও বয়স্কদের মধ্যে নিউমোনিয়া, সর্দি-কাশি ও হাঁপানির মতো ঠাণ্ডাজনিত রোগ বাড়ছে। শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর সংখ্যা গত সপ্তাহের তুলনায় বেড়েছে বলেও জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন। তীব্র শীতের মাঝেও জীবিকার টানে সকাল থেকেই কাজে বের হচ্ছেন শ্রমজীবী মানুষ। রিকশাচালক ওসমান ও কৃষক আকরম আলী জানান, ভালো শীত পড়ছে। সকালে রোদের দেখা পাওয়ায় স্বস্তিদায়কভাবে কাজ করতে পারছি।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়া অফিস থেকে জানা গেছে, সকাল ৯টায় এবং ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয় ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। শীতের আমেজে সারাদেশ। মৌলভীবাজার জেলা চা বাগান, হাওর ও পাহাড় বেষ্ঠিত এলাকা হওয়ায় ভোরবেলা থেকেই কুয়াশার চাদর, শিশিরে ভেজা প্রকৃতি ঠাণ্ডায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
২৭ নভেম্বর, ২০২৫