-
Facebook
-
Twitter
-
Linkedin
৬ মন ওজনের শাপলা পাতা মাছ
প্রায় ২৪০ কেজি ওজনের বিশাল আকৃতির শাপলা পাতা মাছ ধরা পড়েছে। লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় জেলেদের জালে এটি ধরা পড়েছে । স্থানীয়ভাবে হাউস মাছ নামে পরিচিত। মাছটি সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে উপজেলার বড়খেরীর মাছ ঘাট বাজারে মাছটি নিলামে তোলা হয়। নিলামে ৭৫ হাজার টাকায় বিক্রি হয়েছে।
পরে বৃত্তাকারে প্রায় সাড়ে ১১ ফুট ও ১৩ ফুট দৈর্ঘ্য বিশিষ্ট (লেজসহ) মাছটিকে বাঁশ আর দড়ি দিয়ে ছয়জন জেলে ডাঙায় তুলে এন রামগতির মাছঘাটে নিয়ে আসেন। বিকালে নিলামে মাছটি মোতালেব ব্যাপারীর আড়ত থেকে স্থানীয় মাছ ব্যবসায়ী কৃষ্ণ ব্যাপারী কিনে নেন।
স্থানীয় সূত্র জানায়, প্রতিবারের ন্যায় এবারও উপজেলার দক্ষিণে মেঘনার নদীর মোহনার কাছে মাছ ধরতে যান স্থানীয় জেলে কীর্তন মাঝিসহ জেলেদের একটি দল। সোমবার ভোরে জাল তুলতে গিয়ে তারা অতিরিক্ত ভার অনুভব করেন। একপর্যায়ে নিজেদের ট্রলারের ১২জন জেলে এবং পাশাপাশি থাকা আরেকটি ট্রলারের জেলেদের সহায়তায় বিশালাকায় এই শাপলা পাতা মাছটি ট্রলারে তুলতে সক্ষম হন তারা। রামগতির দক্ষিণে মেঘনার নদীর মোহনার কাছে ধরা পড়ল এই বিরল ও বিশাল আকারের শাপলা পাতা মাছটি। এত বড় মাছ পেয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন মাঝিরা। তবে ভালো ক্রেতা না থাকায় তুলনামূলক কম দামে বিক্রি করতে হয়েছে বলেও দাবি করেন তিনি।
২৩ ডিসেম্বর, ২০২৫