সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 4:39 am

নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত বাসে আগুন, নিহত ৪

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী চলন্ত বাসে আগুন ধরে গেছে। এতে ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০-১২ জন।

নিহতদের মধ্যে দুজন শিশু, একজন নারী ও একজন পুরুষ বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ।

৯ জানুয়ারি, ২০২৬

আরও - জেলা সংবাদ