-
Facebook
-
Twitter
-
Linkedin
বিশ্বকাপের আগে দুই প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা
আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) গত বৃহস্পতিবার এই সফরের বিস্তারিত ঘোষণা করেছে। সূচি অনুযায়ী, আগামী ৬ জুন টেক্সাসের কলেজ স্টেশনে ১০২০০০ দর্শক ধারণক্ষমতাসম্পন্ন ‘কাইল ফিল্ড’ স্টেডিয়ামে হন্ডুরাসের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। এরপর ৯ জুন অবার্নের ‘জর্ডান-হেয়ার’ স্টেডিয়ামে আইসল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচটি খেলবে তারা।
উল্লেখ্য, এর ঠিক দুই দিন পর অর্থাৎ ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে শুরু হবে ৪৮ দলের বিশালাকার এই বিশ্বকাপ।
আর্জেন্টিনার বিশ্বকাপ সূচি
১৬ জুন মিসৌরির কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা রক্ষার মিশন শুরু করবে আর্জেন্টিনা। গ্রুপ ‘জে’-তে থাকা দলটির বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে টেক্সাসের আর্লিংটনে; যেখানে ২২ জুন অস্ট্রিয়া এবং ২৭ জুন জর্ডানের মুখোমুখি হবে মেসির দল।
আগামী ১১ জুন থেকে শুরু হয়ে ১৯ জুলাই পর্যন্ত চলবে ফুটবলের এই মহাযজ্ঞ। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই ঐতিহাসিক আসরের। প্রথমবারের মতো ৩টি দেশে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টের ১০৪টি ম্যাচ সরাসরি সম্প্রচারিত হবে বিশ্বজুড়ে।
১১ এপ্রিল, ২০২৬