-
Facebook
-
Twitter
-
Linkedin
বাংলাদেশের জার্সি হাতে নেইমার
এক যুগেরও বেশি সময় ধরে ব্রাজিলে বসবাস করছেন এবং ফটোসাংবাদিক হিসেবে কাজ করছেন শাহনূর রোমেন। বিশেষ করে ক্রীড়া ফটোগ্রাফি করেন তিনি। সান্তোসের অনুশীলন মাঠে গিয়ে মিডিয়া সেশনের সময় নেইমারের হাতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সিটি তুলে দেন তিনি।
বাংলাদেশে নেইমার ও ব্রাজিল দলের প্রচুর সমর্থক রয়েছে। শনিবার ব্রাজিলে ক্লাব অনুশীলনের সময় তার হাতে জার্সিটি তুলে দেন প্রবাসী বাংলাদেশি শাহনূর রোমেন।
অনেকদিন ধরেই দেশে আসা হয়নি রোমেনের। আরেক প্রবাসী ক্রীড়াপ্রেমীর সহায়তায় জার্সিটি ব্রাজিলে নিয়ে গিয়ে তিনি নেইমারের কাছে পৌঁছে দেন।
রোমেনের ভাষ্য অনুযায়ী, বাংলাদেশের জার্সি পেয়ে নেইমার বেশ আনন্দিত হয়েছেন এবং তিনি জানেন যে বাংলাদেশে তার ও ব্রাজিল দলের বিপুল সংখ্যক সমর্থক রয়েছে।
১৯ এপ্রিল ২০২৬