-
Facebook
-
Twitter
-
Linkedin
টি-টুয়েন্টি সিরিজে বাংলাদেশের হার
মঙ্গলবার (২৮ এপ্রিল) সিলেটে প্রথম ম্যাচে সফরকারীদের কাছে ২৫ রানে হেরেছে বাংলাদেশ। সিলেটে শ্রীলঙ্কার দেওয়া ১৬২ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা দারুণ করেছিল বাংলাদেশ। ৩ ওভার ৩ বলেই ৩৯ রান করে ফেলেছিলেন জুয়াইরা ফেরদৌস ও দিলারা আক্তার। তবে এরপরই শুরু হয় বিপর্যয়। ৪৪ রানের মধ্যে এই দুই ওপেনারের পাশাপাশি বিদায় নেন শারমিন আক্তার সুপ্তা ও অধিনায়ক জ্যোতিও।
১৪ বলে ২৩ রান করে আউট হন দিলারা। জুয়াইরার ব্যাট থেকে আসে ১৬ (১২ বলে) রান। তবে তিন ও চারে নামা শারমিন আর জ্যোতি যথাক্রমে ১ ও ০ রানে আউট হন। তৃতীয় উইকেটে বিপদ কাটিয়ে ওঠার চেষ্টা করেন সোবহানা মোস্তারি ও স্বর্ণা আক্তার। তবে তাদের ধীরগতির ব্যাটিং জয়ের পথে বাধা হয়ে দাঁড়ায়। ২৬ বলে ১৬ রান করে আউট হন সোবহানা। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের পর টি-টুয়েন্টি সিরিজও হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচেও হারের বৃত্ত থেকে বের হতে পারল না টাইগ্রেসরা। এর আগে শ্রীলঙ্কার ইমেশা দুলানি ও হারশিতা সামারাবিক্রামার ফিফটিতে ১৬১ রানের লড়াকু পুঁজি পায় লঙ্কানরা। দুলানি ৪০ বলে ৫৫ ও হারশিতা ৩৫ বলে ৬১ রান করেন। বাংলাদেশের হয়ে দুইটি উইকেট নেন সুলতানা।
শেষদিকে চালিয়ে খেলা স্বর্ণা ৪৫ বলে ৬০ রান করে রান আউট হন। তবে রাবেয়া খান (৭ বলে ৬) ও সুলতানা খাতুনরা (১০ বলে ৫) বলের সমান রানও করতে পারেননি।
২৮ এপ্রিল, ২০২৬