-
Facebook
-
Twitter
-
Linkedin
সিলেটে ট্রাক-পিকআপের সংঘর্ষে নিহত ৭
রোববার (৩ মে) সকাল ৬টায় তেলিবাজার এলাকায় কাঁঠালবোঝাই ট্রাক ও শ্রমিকবাহী ডিআই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। সিলেটে দক্ষিণ সুরমা তেলিবাজার এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মনজুরুল আলম।
তিনি বলেন, সিলেটের দক্ষিণ সুরমা তেলিবাজার এলাকায় কাঁঠালবোঝাই ট্রাক ও শ্রমিকবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চারজন ঘটনাস্থলে ও তিনজন হাসপাতালে নেয়ার পর মারা যান। এতে আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। তারা সিলেট ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন আছেন। সবার পরিচয় এখনও জানা যায়নি।
৩ মে, ২০২৬
আরও - জেলা সংবাদ
পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে অপ্রতিমকে হত্যা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি)
ঝালকাঠির ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে রেস্ট হাউজ উদ্বোধন
ঝালকাঠির ভিমরুলী ভাসমান
তরুণদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ ও অনুদান দেবে বাংলাদেশ ব্যাংক
দেশের প্রতিটি উপজেলায়
দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস : তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান