-
Facebook
-
Twitter
-
Linkedin
আলজেরিয়াকে উড়িয়ে শুভ সূচনা আর্জেন্টিনার
বুধবার (১৭ জুন) ম্যাচ জুড়ে আর্জেন্টিনার আক্রমণাত্মক ফুটবলের সামনে দাঁড়াতেই পারেনি আলজেরিয়া। বিশ্বকাপ ক্যারিয়ারের শেষ অধ্যায়কে আরও স্মরণীয় করে তুলতে যেন নতুন করে জ্বলে উঠলেন লিওনেল মেসি। ২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের দুর্দান্ত জয় তুলে নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, যেখানে তিনটি গোলই এসেছে অধিনায়কের পা থেকে।
সেই সুযোগকে কাজে লাগিয়ে বিশ্বকাপ ইতিহাসে নিজের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন লিওনেল মেসি। তার অসাধারণ ফিনিশিং, বক্সের বাইরে থেকে নেওয়া শট এবং নিখুঁত পজিশনিং- সব মিলিয়ে ম্যাচটি এককভাবে নিজের করে নেন তিনি।
এই হ্যাটট্রিকের মাধ্যমে শুধু ম্যাচ জয়ই নয়, বিশ্বকাপ ইতিহাসেও নতুন উচ্চতায় পৌঁছে যান আর্জেন্টাইন অধিনায়ক। এই টুর্নামেন্টে এখন পর্যন্ত তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৬-তে, যার ফলে তিনি ছুঁয়ে ফেলেছেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোজাকে। যৌথভাবে এখন তারা বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা।
সম্ভাব্য শেষ বিশ্বকাপে এমন শুরু আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার মিশনকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে। দলের আক্রমণভাগে মেসির নেতৃত্ব এবং অভিজ্ঞতা পুরো ম্যাচে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।
হ্যাটট্রিক পূর্ণ করার ঠিক তিন মিনিট পর লিওনেল মেসিকে তুলে নেন কোচ লিওনেল স্কালোনি। তার পরিবর্তে মাঠে নামানো হয় তরুণ তুর্কি নিকো পাজকে। মেসি যখন মাঠ ছেড়ে সাইডলাইনের দিকে হেঁটে যাচ্ছিলেন, তখন গ্যালারিতে থাকা হাজার হাজার সমর্থক দাঁড়িয়ে এই ফুটবল ঈশ্বরকে করতালির মাধ্যমে সম্মান জানান। কাতার বিশ্বকাপের স্বপ্নপূরণ হলেও, বিশ্বচ্যাম্পিয়নদের শিরোপার ক্ষুধা আছে এখনও আগের মতই। আলজেরিয়াকে চূর্ণ করে সেই বার্তাই যেন দিয়ে রাখল মেসির আর্জেন্টিনা।
অতীত ইতিহাস বলে, বিশ্বকাপ জয়ের পরের আসরে নিজেদের প্রথম ম্যাচটি সাধারণত জিততে পারে না ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এবার আলজেরিয়াকে উড়িয়ে সেই অপয়া হিসাব এক ফুঁৎকারে চুকিয়ে দিলেন মেসি-স্কালোনিরা।
১৭ জুন, ২০২৬