সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

August 27, 2026 12:44 pm

বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন

নেপালে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাটি হিন্দু, বৌদ্ধ ও জৈন ধর্মাবলম্বীদের কাছে গুরুত্বপূর্ণ দুটি উচ্চভূমির হ্রদের জন্য পরিচিত। এর একটি তিব্বতের কৈলাস পর্বতের কাছে মানসসরোবর হ্রদ, অন্যটি নেপালের রাসুয়া জেলার গোসাইকুণ্ড হ্রদ।

প্রতিবছর নেপাল হয়ে হাজার হাজার পর্যটক মানসসরোবর হ্রদে যান। বছরের এই সময়টিতে, বিশেষ করে ভারতীয় পর্যটকদের সেখানে যাওয়ার প্রবণতা বেশি। একই সময়ে অনেকে ধর্মীয় বিশ্বাসে গোসাইকুণ্ড হ্রদেও পবিত্র স্নান করেন।

আল্পাইন কৈলাশ ট্রেকের ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ পাণ্ডিত বলেন, এই পথটি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। বিশেষ করে পূর্ণিমার সময় এ পথে পর্যটকের সংখ্যা বেড়ে যায়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, পূর্ণিমায় সেখানে যাওয়া ও পবিত্র স্থানে স্নান করা শুভ বলে মনে করা হয়। ফলে এবারের বন্যার সময় ওই এলাকায় বিপুলসংখ্যক পর্যটক ও তীর্থযাত্রী অবস্থান করছিলেন।


সময়ের আলো/কেএইচ
২৭ আগস্ট ২০২৬

আরও - আন্তর্জাতিক সংবাদ