সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

September 27, 2026 1:05 pm

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

কুইবেকের প্রাদেশিক পুলিশ সার্ভিস স্যুরেতে দ্যু কুইবেক (এসকিউ) জানায়, হাইওয়ে ১০-এর কাছে র‍্যাং দেজ একোসকট এলাকায় হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যায় জরুরি বিভাগের কর্মীরা। সেখানে গিয়ে তারা হেলিকপ্টারটিতে আগুন জ্বলতে দেখেন। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং চার আরোহীকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। কানাডার কুইবেক প্রদেশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর আড়াইটার পর সাঁত-ব্রিজিদ-দ্য-ইবেরভিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। পুলিশ জানিয়েছে, হেলিকপ্টারটি সম্ভবত একটি ব্যক্তিগত উড়োজাহাজ ছিল।

দুর্ঘটনার কারণ ও পরিস্থিতি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে এসকিউর মেজর ক্রাইমস ইউনিট। পাশাপাশি কানাডার ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (টিএসবি) তদন্তে যুক্ত হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ তদন্তের পরই জানা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র : আনাদোলু এজেন্সি
২৭ সেপ্টেম্বর, ২০২৬

আরও - আন্তর্জাতিক সংবাদ