সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 7:40 am

পাকিস্তানে মাদ্রাসায় জুমার নামাজের সময় বিস্ফোরণ, নিহত ৩

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার নওশেরা এলাকার দারুল উলুম হাক্কানিয়া মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মাওলানা হামিদুল হকসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জন। শুক্রবার মাদ্রাসার প্রধান হলে জুমার নামাজের আগে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর ডন নিউজের।

খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রীর তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মোহাম্মদ আলী সাইফ এক বিবৃতিতে বলেন, নিহতদের মধ্যে মাওলানা হামিদুল হকও রয়েছেন।


খাইবার পাকতুনখাওয়ার উদ্ধারকারী দলের মুখপাত্র বিলাল ফাইজি জানান, বিস্ফোরণে অন্তত তিনজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।

খাইবার পাখতুনখোয়া পুলিশের আইজি জুলফিকার হামিদ বলেন, প্রাথমিক তদন্তে এটি একটি আত্মঘাতী বিস্ফোরণ বলে মনে হচ্ছে। জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা হামিদুল হককে টার্গেট করে এ হামলা চালানো হতে পারে।

সমকাল/ ২৮ ফেব্রুয়ারি ২০২৫

আরও - আন্তর্জাতিক সংবাদ