-
Facebook
-
Twitter
-
Linkedin
সবজি বাজার থেকে নয় মাসে ৪০ লাখ টাকা চাঁদা আদায়
গত ৯ মাসে অবৈধভাবে আনুমানিক ৪০ লাখ টাকা চাঁদা আদায় করে আসছিল একটি দল। নাটোরের গুরুদাসপুর উপজেলায় সিধুরি সবজি বাজারে চাঁদা আদায়ের এ ঘটনা ঘটেছে। এ অপরাধে আটজনকে আটক করেছে যৌথবাহিনী।
মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে উপজেলার সিধুরি বাজার থেকে তাদের আটক করা হয়।
নাটোর সেনাবাহিনী ক্যাম্প সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে নাটোরের গুরুদাসপুর উপজেলার সিধুরি সবজি বাজারে সরকারিভাবে অনুমোদন না নিয়ে ইজারার রশিদ বানিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন প্রায় ১২-১৫ হাজার টাকা ইজারা আদায় করা হচ্ছি। তারা মসজিদের সংস্কার ও উন্নয়নমূলক কার্যক্রমের কথা বলে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করতেন। গত ৯ মাসে আনুমানিক ৪০ লাখ টাকা অবৈধভাবে আদায় করা হয়। পরে আজ মঙ্গলবার সেনাবাহিনী অভিযান চালিয়ে অভিযুক্ত আটজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ইজারা রশিদ ও রেজিস্টার জব্দ করা হয়।
এ ব্যাপারে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারওয়ার বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সময়ের আলো ডেস্ক/১৫ এপ্রিল, ২০২৫
আরও - জেলা সংবাদ
পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে অপ্রতিমকে হত্যা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি)
ঝালকাঠির ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে রেস্ট হাউজ উদ্বোধন
ঝালকাঠির ভিমরুলী ভাসমান
তরুণদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ ও অনুদান দেবে বাংলাদেশ ব্যাংক
দেশের প্রতিটি উপজেলায়
দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস : তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান