-
Facebook
-
Twitter
-
Linkedin
ইরানি ক্ষেপণাস্ত্রের ঢলে ইসরায়েলের আকাশজুড়ে সতর্কতা
তেহরানে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে হামলার প্রতিশোধ হিসেবে ইসরায়েলকে লক্ষ করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) এক প্রতিবেদনে জানিয়েছে, ‘ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের উত্তরাঞ্চলের কয়েকটি এলাকায় সাইরেন সতর্কতা সক্রিয় করা হয়। ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা এই ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করতে সফলভাবে কাজ করেছে।’
এদিকে, ইসরাইলি সামরিক বাহিনী সাধারণ নাগরিকদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে যাওয়ার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তাদেরকে সেখানেই থাকতে বলেছে।
বার্তাসংস্থা আল জাজিরার এক প্রতিবেদন জানিয়েছে, সোমবার (১৬ জুন) সন্ধ্যায় তেহরানে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি) ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল। এই ঘটনার পরে ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানায় আইডিএফ।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, এবারের হামলায় মোট ১০টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। যার মধ্যে সবগুলোই সফলভাবে প্রতিহত করা হয়েছে, এর ফলে আক্রমণ শেষ হয়েছে। তবে ক্ষেপণাস্ত্রের কিছু শার্পনেল উত্তর ইসরায়েলে পড়েছে বলে জানা গেছে।
সময়ের আলো/এমএইচ
১৭ জুন ২০২৫