-
Facebook
-
Twitter
-
Linkedin
ইরানের ভয়ে কাঁপুনি, ভুল বোতাম টিপে দিল ইসরায়েল
বুধবার সকালে হঠাৎ করেই লাখ লাখ ইসরায়েলির মোবাইলে ভেসে উঠে এক ভয়ংকর বার্তা, “ইরানি ক্ষেপণাস্ত্র আসছে, দ্রুত নিরাপদ আশ্রয়ে যাও সবাই!” এই বার্তা পেয়ে দেশজুড়ে যে দৌড়াদৌড়ি আর আতঙ্ক শুরু হয়েছিল, তা ছিল দেখার মতো। মিসাইলের সাইরেন বাজার আগেই আতঙ্কে ছোটোছুটি শুরু করে দেয় মানুষজন, যেন ইরানের ক্ষেপণাস্ত্র এবার আর কোনো বাধাই মানবে না। কিন্তু কিছুক্ষণ পরই জানা গেল, আকাশে কোনোও শত্রু ক্ষেপণাস্ত্র নেই, বরং যা হয়েছে তা হলো ইসরায়েলি সামরিক বাহিনীর ভুল বার্তা।
১২ দিনের সংক্ষিপ্ত যুদ্ধে ইরানের পাঠানো কয়েকটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইসরায়েলের শুধু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেই নয়, বরং তাদের কলজেও কাঁপিয়ে দিয়েছে। ইরানের নাম শুনলেই এখন ধক ধক করছে ইসরায়েলিদের বুক। সেই ভয় যে কতটা গভীরে, তার প্রমাণ মিলল সম্প্রতি। বুধবার হঠাতই ইসরায়েলি সামরিক বাহিনী ভুল বোতাম টিপে নিজেদের জনগণকে ক্ষেপণাস্ত্র হামলার ভয় দেখিয়েছে। আর এতে তৈরি হয়েছে এক হাস্যকর পরিস্থিতি।
ঘটনার পর কাঁচুমাচু হয়ে নিজেদের ভুল স্বীকার করে সামরিক বাহিনী। তারা জানায়, এটি ছিল একটি “প্রযুক্তিগত ত্রুটি”। তাদের ভাষ্যমতে, “অভ্যন্তরীণ সিস্টেম পরীক্ষার” সময় ভুলবশত এই বার্তা চলে গেছে।
তবে বিশ্লেষকরা বলছেন, এই ‘টেকনিক্যাল ম্যালফাংশন’-এর আসল নাম স্নায়ুচাপ। সাধারণত অনেক বেশি স্নায়ুচাপে থাকলে মানুষ এই ধরনের ভুল করে। সম্ভবত ইসরায়েলের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা কোনো সেনা ভুল করে ‘প্যানিক’ বোতাম টিপে দিয়েছেন। এই ঘটনা প্রমাণ করে যে, ইসরায়েলের অত্যাধুনিক প্রযুক্তি এখন ইরানের ভয়ে এতটাই তটস্থ যে, নিজেই নিজেকে শত্রু ভেবে বসছে।
এদিকে, এই ঘটনায় দূরে বসে যেনো তামাশার হাসি হাসছে ইরান। তেহরান দেখছে, ইসরায়েলিদের ভয় দেখাতে এখন আর তাদেরকে নতুন করে মিসাইল পাঠানোর প্রয়োজন পড়ছে না। ইসরায়েল নিজেই নিজের ছায়া দেখে ভয় পাচ্ছে। ইরানের ছোড়া আসল ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করলেও, এখন ভুয়া ক্ষেপণাস্ত্রের ভয়েই এই বেহাল দশা তেল আবিবের।
এই ঘটনার পর একটা বিষয় পরিষ্কার-ভবিষ্যতে ইরানের কোনো ক্ষেপণাস্ত্র পাঠানোর প্রয়োজনই হয়তো হবে না; ইসরায়েল নিজেদের ভুলে নিজেরাই কাবু হয়ে পড়বে।