-
Facebook
-
Twitter
-
Linkedin
লোকালয়ে মেছোবাঘ, জাল ছিঁড়ে পালিয়ে গেল বনে
সীতাকুণ্ড লোকালয়ে একটি মেছোবাঘ ঢুকে পড়লে পরে গ্রামবাসী ধরে স্থানীয় ইকোপার্কে ছেড়ে দিতে গেলে বাঘটি জাল ছিঁড়ে লাফিয়ে বনে চলে যায়।
শনিবার (২৮ জুন) বিকেলে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের রঙ্গীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের রঙ্গিপাড়া গ্রামে যুবদল নেতা লোকমান হোসেন রকিবের বাড়িতে একটি মেছো বাঘ চলে আসে। লোকজন বাঘটিকে ধাওয়া দিলে ভয় পেয়ে সেটি একটি জাম গাছের মগঢালে উঠে যায়। সেখানে এলাকাবাসী ঢিল ছুড়লে বাঘটি ভয় পেয়ে পুকুরে লাফিয়ে পড়ে। পরে বাঘটিকে জাল দিয়ে আটক করে এলাকাবাসী সীতাকুণ্ড ইকোপার্কে নিয়ে যায়। সেখানে পার্কের ভেতরে অবমুক্ত করার প্রস্তুতিকালে বাঘটি জাল ছিঁড়ে লাফিয়ে বনে চলে যায়।
স্থানীয় যুবদল নেতা লোকমান হোসেন রকিব বলেন, দুপুরের পর হঠাৎ মেছোবাঘটি তাদের বাড়িতে ঢুকে যায়। এ সময় তিনি ও তার ভাতিজা মাহমুদ, কায়েদ, শাহারিয়ার ও নাঈম বাঘটিকে ধাওয়া দেন। ধাওয়া খেয়ে এটি লাফিয়ে বাড়ির পাশে থাকা জামগাছে উঠে যায়। পরে সেখান থেকে লাফিয়ে নেমে বাড়ির পাশে ইউনিয়ন পরিষদের পুকুর পাড়ে থাকা গাছে উঠে যায়। এলাকাবাসীসহ তারা সেখানে ধাওয়া দিলে মেছোবাঘটি গাছ থেকে পুকুরে ঝাঁপিয়ে পড়ে। পরে পুকুরে জাল ফেলে মেছোবাঘটিকে ধরা হয়।
সীতাকুণ্ড ইকোপার্ক রেঞ্জার মো. আলাউদ্দিন জানান, বাড়বকুণ্ড থেকে একটি মেছো বাঘ আটক করে এলাকাবাসী ইকোপার্কে নিয়ে এসে ছাড়ার প্রস্তুতিকালে বাঘটি জাল ছিঁড়ে লাফিয়ে পালিয়ে যায়।
সময়ের আলো ডেস্ক/২৯ জুন, ২০২৫
আরও - জেলা সংবাদ
পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে অপ্রতিমকে হত্যা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি)
ঝালকাঠির ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে রেস্ট হাউজ উদ্বোধন
ঝালকাঠির ভিমরুলী ভাসমান
তরুণদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ ও অনুদান দেবে বাংলাদেশ ব্যাংক
দেশের প্রতিটি উপজেলায়
দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস : তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান