-
Facebook
-
Twitter
-
Linkedin
বিশ্ব রেকর্ড করলেন সূর্যবংশী
বয়সভিত্তিক দলের মাধ্যমে প্রথমবার লাইমলাইটে আসা বৈভব সূর্যবংশী গত আইপিএলে সেঞ্চুরি করে ১৪ বছর বয়সে এক নতুন পরিচিতি পেয়েছিলেন। এবার ভারত অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ইংল্যান্ড সফরে গিয়ে আবারও সেঞ্চুরির দেখা পেলেন।
গতকাল শনিবার, ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৭৮ বলে ১৪৩ রানের অসাধারণ ইনিংস খেলেন সূর্যবংশী। তিনি মাত্র ৫২ বলে সেঞ্চুরি হাঁকিয়ে যুব ওয়ানডে ইতিহাসে দ্রুততম শতক অর্জন করেন। ইনিংসটি খেলার সময় তার বয়স ছিল ১৪ বছর ১০০ দিন, যা যুব ওয়ানডে ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি।
এই ইনিংসে সূর্যবংশী ১৩টি চার এবং ১০টি ছক্কা হাঁকান, যা যুব ওয়ানডে ক্রিকেটে ভারতের পক্ষে একটি নতুন রেকর্ড। এটি তার নিজস্ব আগের রেকর্ডকেও ছাপিয়ে যায়, যেটি তিনি আগের ম্যাচে ৩১ বলে ৮৬ রান করে তৈরি করেছিলেন।
রেকর্ড গড়া ইনিংসের পর সূর্যবংশী বলেন, শতক করার পর জানতাম না যে রেকর্ড গড়েছি। আমাদের ম্যানেজার আঙ্কিত স্যার পরে আমাকে বলেছিলেন যে আমি রেকর্ড গড়েছি। উদযাপন তেমন কিছু ছিল না। প্রতিটি ম্যাচের মতো স্বাভাবিকভাবেই খেলেছি। তবে, আজকে একটু খুশি যে দলের জন্য ভালো কিছু করতে পেরেছি। বাড়িতে কথা বলব, বন্ধুদের সঙ্গে আলোচনা করব।
৬ জুলাই, ২০২৫