সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

June 30, 2026 2:31 pm

বোলিংয়ের সুযোগ না দেওয়ায় গুলি, মাঠেই অধিনায়কের মৃত্যু

পাকিস্তানের পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের গুজরাটে ক্রিকেট ম্যাচে বল করার সুযোগ না দেওয়ায় এক হাড় হিম করা ঘটনা ঘটিয়েছেন এক বোলার। ক্ষোভের বশে অধিনায়কসহ কয়েকজনের ওপর গুলি চালিয়েছেন তিনি। এ ঘটনায় মাঠেই প্রাণ হারান অধিনায়ক।

গুজরাট পুলিশ জানায়, এক সপ্তাহ আগে স্থানীয় একটি মাঠে প্রীতি ক্রিকেট ম্যাচ চলছিল। সেখানে এক খেলোয়াড় ওভার না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে ম্যাচের সময়ই অধিনায়ক ফখর ইকবাল, তার ভাই ও চাচার ওপর গুলি চালান এক বোলার।

গুলি লাগার পর ঘটনাস্থলেই মারা যান অধিনায়ক ফখর। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয় তার ভাই ও চাচাকে। তবে এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে সোমবার হাসপাতালে মারা যান ইকবালের ভাই।

পুলিশ জানায়, অভিযুক্ত হামলাকারীকে ইতোমধ্যে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে স্থানীয় এলাকায়।

বিডি প্রতিদিন/২৫ আগস্ট ২০২৫

আরও - খেলাধুলা সংবাদ