সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 9:15 am

ভারত চ্যাম্পিয়ন, স্বপ্ন ভঙ্গ বাংলাদেশের

সাফ অনূর্ধ্ব-১৭ নারী টুর্নামেন্টে নেপালকে ৫- ০ গোলে উড়িয়ে দিয়ে শিরোপা নিশ্চিত করেছে ভারত। ফলে এক ম্যাচ বাকি থাকতেই সাফের শিরোপা জেতার স্বপ্নের সমাপ্তি হলো বাংলাদেশের।

পাঁচ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলে সবার উপরে ভারত। সমান ম্যাচে বাংলাদেশের পয়েন্ট মাত্র ১০। বাংলাদেশ শেষ ম্যাচে জিতলেও ভারত ২ পয়েন্ট এগিয়ে থাকবে। চার দলের টুর্নামেন্টে অন্য দুই দল নেপাল ৩ ও ভুটান এক পয়েন্ট পেয়েছে। আগামী পরশু বাংলাদেশ-ভারত ম্যাচ এখন শুধুই নিয়মরক্ষার।

ঢাকায় অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ নারী টুর্নামেন্টে ভারত খেলেনি। ঐ টুর্নামেন্টে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়। ভুটানে অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টে বাংলাদেশ ভারতের বিপক্ষে হেরে আগেই ব্যাকফুটে ছিল। আজ ভুটানের বিরুদ্ধে ড্র করে চ্যাম্পিয়ন হওয়ার আশা দুরাশায় পরিণত হয়।

যুগান্তর/২৯ আগস্ট ২০২৫

আরও - খেলাধুলা সংবাদ