সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 11:36 am

ভিক্ষুকের টাকা ছিনতাই করা যুবক আটক

গত মঙ্গলবার দুপুরে উপজেলার জগতপুর-মঙ্গলকান্দি সংযোগ ব্রিজের ওপর ভিক্ষুক আমির হোসেনকে (৭০) গতিরোধ করে স্থানীয় কয়েকজন বখাটে। এ সময় ভিক্ষুকের সারাদিনের উপার্জিত ৯০০ টাকা ছিনিয়ে নেয় ফারুক ও তার সহযোগীরা। ঘটনার পর ভুক্তভোগী ভিক্ষুক বিষয়টি এলাকাবাসীকে জানান। মুহূর্তের মধ্যেই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে কুমিল্লার তিতাস উপজেলায় ভিক্ষুকের টাকা ছিনতাইয়ের ঘটনায় মো. ফারুক নামে এক যুবককে আটক করা হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার মঙ্গলকান্দি গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক ফারুক ওই গ্রামের আব্দুল বারেকের ছেলে।

ভুক্তভোগী ভিক্ষুক আমির হোসেন জানান, তার বাড়ি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানায়। বর্তমানে তিনি তিতাস উপজেলার বাতাকান্দি এলাকায় ভাড়া বাসায় বসবাস করছেন। মঙ্গলবার দুপুরে মঙ্গলকান্দি-জগৎপুর ব্রিজে উঠলে কয়েকজন ব্যক্তি তার গতিরোধ করে এবং তার সঙ্গে থাকা ৯০০ টাকা ছিনিয়ে নেয়।


১৮ ডিসেম্বর, ২০২৫

আরও - জেলা সংবাদ