-
Facebook
-
Twitter
-
Linkedin
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ ও সংলাপ দুটির জন্যই প্রস্তুত ইরান
সোমবার (১২ জানুয়ারি) এক প্রতিবেদনে চলমান সংকটের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ ও সংলাপ দুটির জন্যই ইরান প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরঘছি। এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আজ বিদেশি রাষ্ট্রদূতদের উদ্দেশ্যে এক ব্রিফিংয়ে আরাঘচি বলেন, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত, সংলাপের জন্যও।
এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলমান সংকট নিরসনে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানি কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে পারে। এছাড়া ইরানের বিরোধীদের (বিক্ষোভকারী) সঙ্গেও যোগাযোগ করছে বলে জানিয়েছেন তিনি।
চলমান বিক্ষোভে সহিংস দমন-পীড়নের জন্য ইরানের বিরুদ্ধে সামরিক বিকল্পগুলোসহ বেশ কয়েকটি শক্তিশালী প্রতিক্রিয়া বিবেচনা করেছে যুক্তরাষ্ট্র। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পরে বর্তমান ইসলামী শাসনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই বিক্ষোভ।
এর আগে ট্রাম্প ইরানের নেতাদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ওপর গুলি চালালে যুক্তরাষ্ট্র হামলা চালাবে।
মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার গ্রুপ এইচআরএএনএ বলেছে, তারা ৪৯০ বিক্ষোভকারী এবং ৪৮ জন নিরাপত্তা কর্মীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া ১০ হাজার ৬০০ এরও বেশি লোককে গ্রেফতার করা হয়েছে। যদিও ইরান আনুষ্ঠানিকভাবে মৃতের সংখ্যা জানায়নি।
গতকাল রোববার ট্রাম্প এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেছিলেন, গত জুনে ১২ দিনের ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হামলার পর ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার আহ্বান জানিয়েছিল। ইরান আলোচনা করতে চায়, হ্যাঁ। আমরা তাদের সঙ্গে দেখা করতে পারি। একটি আলোচনার আয়োজন হচ্ছে। তবে সভার আগে যা ঘটছে তার কারণে আমাদের কাজ করতে হতে পারে। ইরান আহ্বান করেছে, তারা আলোচনা করতে চায়।
এক মার্কিন কর্মকর্তার বরাতে রয়টার্স জানায়, ইরানের জন্য বিকল্প নিয়ে আলোচনা করতে ট্রাম্পের আগামীকাল মঙ্গলবার ইরানের জ্যেষ্ঠ উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক হামলা, গোপন সাইবার অস্ত্র ব্যবহার, নিষেধাজ্ঞা জোরদার করা এবং সরকারবিরোধী সূত্রকে অনলাইনে সহায়তা দেওয়াও এই আলোচনার অন্তর্ভুক্ত।
১২ জানুয়ারি, ২০২৬