সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

June 13, 2026 12:41 pm

ফের হরমুজ বন্ধ করল ইরান

আজ শনিবার (১৮ এপ্রিল) এক বিবৃতিতে ইরানি সংবাদমাধ্যমের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে জার্মান সংবাদ সংস্থা ডয়চে ভেলে। আবারো হরমুজ প্রণালিতে অবরোধ জারি করেছে ইরান।
বিশ্বের মোট অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্যের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়। যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের সংঘাতের কারণে প্রণালীটি দীর্ঘ সময় বন্ধ থাকার পর শুক্রবার (১৭ এপ্রিল) আবার খোলা হয়।
শনিবার (১৮ এপ্রিল) স্থানীয় সময় দুপুরের দিকে যৌথ সামরিক কমান্ডের পক্ষ থেকে বলা হয়েছে, ‘হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ আবার পূর্বের অবস্থায় ফিরে এসেছে। পুরো প্রণালির ব্যবস্থাপনা এবং নিয়ন্ত্রণ সামরিক বাহিনীর হাতে থাকবে, আগের মতোই।’

১৮ এপ্রিল ২০২৬

আরও - আন্তর্জাতিক সংবাদ