সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 21, 2026 3:12 am

রাশিয়া-চীন সম্পর্ক এখন অভূতপূর্ব উচ্চতায় : পুতিন

চীন ও রাশিয়ার সম্পর্ক এখন নতুন এক উচ্চতায় পৌঁছেছে বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। অন্যদিকে উন্নয়ন ও অগ্রগতিতে দু’দেশের অংশীদারিত্বকে ‘অনুকরণীয় দৃষ্টান্ত’ বলে মনে করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সম্প্রতি শি ও জিনপিং-এর মধ্যকার ‘বিস্তৃত পরিসরে’ বৈঠক থেকে সামনে এসেছে এসব তথ্য।

এ সময় শিকে ‘প্রিয় বন্ধু’ বলে সম্বোধনসহ দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেন পুতিন। পুতিন বলেন, গত ২৫ বছরে রাশিয়া ও চীনের মধ্যে বাণিজ্যের পরিমাণ ৩০ গুণের বেশি বৃদ্ধি পেয়েছে এবং দুই দেশের সম্পর্ক এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যা আন্তর্জাতিক অঙ্গনে উদাহরণ হিসেবে বিবেচিত হতে পারে।

অন্যদিকে শি জিনপিং মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে সংকটপূর্ণ সময় হিসেবে বর্ণনা করেছেন। চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, তিনি বলেছেন, অঞ্চলটি এখন যুদ্ধ থেকে শান্তির দিকে রূপান্তরের পর্যায়ে রয়েছে এবং সংঘাতের পুনরাবৃত্তি গ্রহণযোগ্য হবে না।

তিনি আরও জানান, ‘মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে তার চার দফা প্রস্তাব আন্তর্জাতিক ঐকমত্য গড়ে তোলা এবং উত্তেজনা কমাতে সহায়ক হবে।’

গত মাসে আবুধাবির যুবরাজের সঙ্গে বৈঠকে শি এই চার দফা প্রস্তাব উত্থাপন করেন। এতে শান্তিপূর্ণ সহাবস্থান, জাতীয় সার্বভৌমত্ব, আন্তর্জাতিক আইন এবং উন্নয়ন ও নিরাপত্তার সমন্বিত দৃষ্টিভঙ্গির ওপর জোর দেওয়া হয়েছে।

২০ মে, ২০২৬

আরও - আন্তর্জাতিক সংবাদ