সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

October 25, 2026 7:07 pm

প্রতি পিস লাউ ২ টাকা

পঞ্চগড়ের আটোয়ারীতে এবার লাউ চাষ করে বিপাকে পড়েছেন কৃষকরা। উৎপাদন খরচ বেশি হলেও বাজারে মিলছে না দাম। প্রতি পিস লাউ বিক্রি করতে হচ্ছে ২-৩ টাকা দরে। হতাশ হয়ে অনেকে কেটে ফেলছেন গাছ। লাভের আশায় লাউয়ের আবাদ করা এসব কৃষকদের অভিযোগ, সঠিক বাজার ব্যবস্থাপনার অভাবেই তাদের পড়তে হচ্ছে নিশ্চিত লোকসানের মুখে।

এ বছর আমদানির তুলনায় বাজারে চাহিদা কম থাকার অযুহাত খুঁজছেন আড়তদাররা। তাদের ভাষ্য মতে পণ্য লোড-আনলোডসহ পরিবহণ খরচ মেটাতে গিয়ে হচ্ছে না তেমন লাভ।

এদিকে মধ্যসত্বভোগীদের কারণে বাজার পরিস্থিতির এমন অবস্থা উল্লেখ করে উপায় হিসেবে জেলা কৃষি বিভাগ জানাচ্ছে, সমবায় পদ্ধতিতে কৃষক পর্যায়ে সরাসরি বিপণন ব্যবস্থা করার কথা।

তবে মাঠ পর্যায় থেকে সরকারি বাজার ব্যবস্থাপনার ঘাটতির অভিযোগ করা হলেও, তা অস্বীকার করা হয়েছে কৃষি বিপণন অধিদপ্তরের পক্ষ থেকে। বাজার মনিটরিং ব্যর্থতায় দেখানো হয়েছে জনবল ঘাটতির কারণে। তবে এতকিছুর পরও শিগগিরই লাউসহ সবজির বাজার নিয়ন্ত্রণে চলে আসার আশার বাণী শোনাচ্ছেন তারা।

২৫ অক্টোবর, ২০২৬

আরও - জেলা সংবাদ