-
Facebook
-
Twitter
-
Linkedin
কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বিয়ে করলেন
সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) নবদম্পতির ছবি প্রকাশ করে নিধি রাজদানকে ট্যাগ করেন ওমর আবদুল্লাহ। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল (শুক্রবার) থেকে এক নতুন যাত্রা শুরু হলো। ’ভারতের জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ দেশটির জ্যেষ্ঠ সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। শনিবার (৩১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের বিয়ের ছবি শেয়ার করে ওমর আবদুল্লাহ নিজেই এই তথ্য আনুষ্ঠানিকভাবে জানান।
ব্যক্তিগত জীবনের টানাপোড়েন পেছনে ফেলে নতুন করে এক হওয়া এই হাইপ্রোফাইল দম্পতিকে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের শুভানুধ্যায়ীরা সামাজিক যোগাযোগমাধ্যমে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
ওমর আবদুল্লাহ ও নিধি রাজদান উভয়েরই এটি দ্বিতীয় বিয়ে। এর আগে ১৯৯৪ সালে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার মেয়ে পায়েল নাথকে বিয়ে করেছিলেন ওমর আবদুল্লাহ। দীর্ঘ সময় পৃথক থাকার পর ২০২৬ সালের ৩১ জুলাই আদালতের চূড়ান্ত নির্দেশে তাদের তিন দশকের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়। তাদের সংসারে দুটি ছেলে রয়েছে। অন্যদিকে, নিধি রাজদান ২০০৫ সালে সাংবাদিক ও গীতিকার নীলেশ মিশ্রকে বিয়ে করেছিলেন এবং পরে তাদের বিচ্ছেদ ঘটে।
সূত্র: দ্য উইক