সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

November 14, 2026 7:10 am

লন্ডন পৌঁছেছেন খালেদা জিয়া

 বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডন পৌঁছেছেন।

বাংলাদেশ সময় বুধবার (৮ জানুয়ারি) বিকেল ২টা ৫৫ মিনিটে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে।

খালেদা জিয়ার ব্যক্তিগত একজন চিকিৎসক যিনি এয়ার অ্যাম্বুলেন্সে রয়েছেন তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। বিমানবন্দরে শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর খালেদা জিয়াকে ভর্তি করা হতে পারে লন্ডন ক্লিনিকে। এ জন্য প্রস্তুত রাখা হয়েছে অ্যাম্বুলেন্স।

এর আগে, মঙ্গলবার রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকা ছাড়ে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স। লন্ডন পৌঁছানোর আগে প্রায় দীর্ঘ আট ঘণ্টার ভ্রমণে দোহায় যাত্রাবিরতি করেন বিএনপি চেয়ারপারসন। কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম সাক্ষাৎ করে চেয়ারপারসনের শারীরিক খোঁজখবর নেন।

সময়ের আলো/ ৮ জানুয়ারি, ২০২৫

আরও - আন্তর্জাতিক সংবাদ