সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

June 30, 2026 10:39 pm

লঞ্চের উপর তরুণীদের প্রকাশ্যে মারধর, ভিডিও ভাইরাল

শুক্রবার (৯ মে) সন্ধ্যায় মুন্সীগঞ্জ লঞ্চঘাটে লঞ্চ এমভি ক্যাপ্টেনে হামলা ও মারধরের ঘটনা ঘটে। এতে নারীসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। মুন্সীগঞ্জের একটি লঞ্চে নৌভ্রমণে বের হওয়া যাত্রীদের ওপর স্থানীয়দের হামলার ঘটনা ঘটেছে। হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখো গেছে, নোঙর করা একটি লঞ্চে দুইজন মেয়েকে এক ব্যক্তি মারধর করছে। আশেপাশে থাকা লোক কোনো প্রতিবাদ না করে দাঁড়িয়ে থাকতেও দেখা গেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। অন্তত ৪০০ জন লঞ্চে ছিলেন বলে জানা গেছে।

জানা গেছে, কিছু ছেলে-মেয়ে পিকনিক ও নৌভ্রমণের উদ্দেশে এমভি ক্যাপ্টেন নামে লঞ্চ ভাড়া করে। তারা লঞ্চের ছাদে গান-বাজনা ও নাচের আয়োজন করে। লঞ্চটি রাত সাড়ে ৭টায় মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনালে এসে থামে। এ সময় লঞ্চে থাকা ৮-১০ জন ছেলে-মেয়ে চা-নাস্তা খাওয়ার জন্য টার্মিনালে নামলে ঘাটের স্থানীয়দের সঙ্গে বাকবিতণ্ডা হয়। পরে ৫০-৬০ জন লোক লঞ্চে ওঠে পিকনিকের ছেলে-মেয়েদের ওপর হামলা চালায়। একপর্যায়ে লঞ্চে থাকা ছেলে-মেয়েদের হেনস্তা ও মারপিট করে। ভাঙচুর চালায় লঞ্চটিতে।

এ সময় লঞ্চের ম্যানেজার মো. শফিক তাদের প্রবেশে বাধা দিলে উত্তেজিত লোকজন ভাঙচুর ও যাত্রীদের মারপিট করে জানিয়ে ওসি বলেন, মুন্সিগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে হাজির হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। পরবর্তীতে মুক্তারপুর নৌপুলিশ ফাড়ির সহযোগিতায় লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
মুন্সীগঞ্জ থানার ওসি সাইফুল আলম বলেন, ঢাকার কামরাঙ্গীরচর মুসলিমবাদ তারা মসজিদ থেকে লঞ্চ নিয়ে ভ্রমণে বের হয়। এ সময় মুন্সিগঞ্জ লঞ্চ টার্মিনালে পৌঁছেলে তারা সন্ধ্যার নাস্তা কেনার জন্য ৮ থেকে ১০ জন যাত্রী লঞ্চ থেকে পল্টুনে নামে। সেখানে থাকা স্থানীয়রা মাদকসেবী সন্দেহ করে।

 

আরও - জাতীয় সংবাদ

আরও - জেলা সংবাদ