সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 4:32 am

নিবন্ধন পেয়ে জামায়াত আমিরের শুকরিয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন বৈধ বলে রায় দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এই রায়ের পর জামায়াতের আমির ডা. শফিকুর রহমান তার ভেরিফায়েড ফেসবুকে বলেন, ‘মহান রবের দরবারে নতশিরে শুকরিয়া আদায় করি- আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রক্রিয়া নির্বাচন কমিশনের সঙ্গে সম্পৃক্ত। মহান রবের সাহায্য চাই- আমরা যেন দ্রুতই আমাদের পূর্ণ অধিকার ফিরে পাই। আমিন।’স্ট্যাটাস দেন।

এর আগে, ২০০৮ সালে জামায়াত সাময়িক নিবন্ধন পেলেও ২০০৯ সালে শুরু হয় সেই নিবন্ধন চ্যালেঞ্জের আইনি লড়াই।

বিভিন্ন ইসলামপন্থি দল ও ব্যক্তিরা হাইকোর্টে রিট করে দাবি করেন-জামায়াতের গঠনতন্ত্র সংবিধানবিরোধী। ২০১৩ সালে হাইকোর্ট রায় দেন জামায়াতের নিবন্ধন অবৈধ। একইসঙ্গে আপিলের অনুমতি দেওয়া হয়। তবে আপিল বিভাগের চেম্বার আদালত তখন জামায়াতের আবেদন খারিজ করে।


রোববার (১ জুন) সকাল সাড়ে ১০টায় জামায়াতের আমির স্ট্যাটাসে বলেন, ‘আলহামদুলিল্লাহ! বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন সংক্রান্ত হাইকোর্টের দেওয়া ন্যায়ভ্রষ্ট রায় আজ প্রধান বিচারপতির নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ বাতিল ঘোষণা করেছে।’

তিনি আরও বলেন, ‘মহান রবের দরবারে নতশিরে শুকরিয়া আদায় করি- আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রক্রিয়া নির্বাচন কমিশনের সঙ্গে সম্পৃক্ত। মহান রবের সাহায্য চাই- আমরা যেন দ্রুতই আমাদের পূর্ণ অধিকার ফিরে পাই। আমিন।’


ছাত্র-জনতার গণ-আন্দোলনের মুখে ৫ আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। নতুন সরকারের অধীনে ২৮ আগস্ট জামায়াত নিষিদ্ধের সেই আদেশ বাতিল হয়। এরপরই আবারও আপিল বিভাগে শুনানির আবেদন করে জামায়াত। অবশেষে রোববার সেই কাঙ্ক্ষিত ‘নিবন্ধন’ ফিরে পেল দলটি।

জামায়াতের এই প্রত্যাবর্তনকে ঘিরে এখন দেশের রাজনীতিতে নতুন উত্তেজনা। রাজনীতির ময়দান আবারও উত্তপ্ত হতে চলেছে, তা নিশ্চিত। শুরু হলো নতুন হিসাবনিকাশ।

১ জুন, ২০২৫

আরও - জাতীয় সংবাদ

আরও - জেলা সংবাদ