সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 3:57 pm

ঘরে ঢুকে বিবস্ত্র করে নারী নির্যাতন, গ্রেফতার ৫ 

কুমিল্লার মুরাদনগরে দরজা ভেঙে ঘরে ঢুকে এক নারীকে ধর্ষণ ও ঘটনার ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় মূল অভিযুক্ত ফজর আলীসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (২৯ জুন) সকালে জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান জানান, মূল অভিযুক্ত ফজর আলীকে ঢাকার সায়েদাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে এবং ভিডিও ধারণকারী ও সরবরাহকারীদের কুমিল্লার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। ফজর আলী মুরাদনগরের পাঁচকিত্তা গ্রামের পূর্বপাড়ার শহীদ মিয়ার ছেলে।

তিনি আরও জানান, ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে আলাদা একটি মামলা করা হবে। মূল অভিযুক্ত ফজর আলী আহত অবস্থায় থাকায় তাকে আইন অনুযায়ী চিকিৎসা দেয়ার পর আদালতে উপস্থাপন করা হবে।

মূল অভিযুক্ত ফজর আলী ছাড়া গ্রেফতারকৃত অন্য চার অভিযুক্ত হলো- ভিডিও ধারণকারী অনিক, সুমন, রমজান ও বাবু। তারা সবাই মুরাদনগরের পাঁচকিত্তা এলাকার বাসিন্দা।

কুমিল্লার মুরাদনগরে ঘরে ঢুকে এক হিন্দু সম্প্রদায়ের নারীকে (২৫) বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ উঠেছে ফজর আলী (৩৮) নামে এক মুসলিম যুবকের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৬ জুন) রাতে রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর পাঁচকিত্তা গ্রামে এ ঘটনাটি ঘটে।

শনিবার (২৮ জুন) রাত থেকে এ ঘটনার ৫১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে এলাকায় তীব্র আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।

ফজর আলী কুমিল্লার মুরাদনগর উপজেলার বাহেরচর পাচকিত্তা গ্রামের বাসিন্দা।

ভিডিওতে দেখা যায়, অন্তত ১০-১২ জন যুবক এক নারীর ঘরে ঢুকে তাকে বিবস্ত্র করে মারধর করছেন। এসময় নির্যাতিত নারী প্রাণপণে চিৎকার করে বাঁচার আকুতি জানালেও কেউ করুণা করেনি। পাশের ঘরের কেউ কেউ ভিডিও ধারণ করলেও তাকে রক্ষা করতে এগিয়ে আসেননি কেউ।

ভুক্তভোগী নারীর অভিযোগ, গত বৃহস্পতিবার গভীর রাতে তার বাবা-মা বাড়িতে ছিলেন না। এই সুযোগে ফজর আলী তার ঘরে ঢোকার চেষ্টা করেন। দরজা না খুললে তিনি কৌশলে ভেতরে প্রবেশ করে ধর্ষণ করেন। এ সময় ভুক্তভোগী নারীর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে ফজরকে আটক করে মারধর করেন এবং ভিডিও ধারণ করেন। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে।

পুলিশ জানায়, ভিডিও ছড়িয়ে পড়ার পরই তারা এ বিষয়টি জানতে পারে। এর আগে, নির্যাতনের খবর কেউ থানায় জানাননি। ঘটনার পরদিন, শুক্রবার নির্যাতিত নারী মুরাদনগর থানায় ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলায় বাহেরচর পাচকিত্তা গ্রামের শহীদ মিয়ার ছেলে ফজর আলীকে (৩৮) একমাত্র আসামি করা হয়েছে। ঘটনার পর থেকেই সে পলাতক রয়েছে।

থানায় দেওয়া মামলার এজাহারে বলা হয়েছে, ভুক্তভোগীর স্বামী দীর্ঘ পাঁচ বছর ধরে বিদেশে আছেন এবং তাদের সংসারে দুটি সন্তান রয়েছে। ঘটনার পর থেকে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

তিনি আরও বলেন, ‘ওই নারী নির্যাতনের ভিডিও ছড়িয়ে দেওয়ার বিষয়টি প্রথমে জানায়নি। ভিডিওটি ছড়ানো একটি গুরুতর আইনি অপরাধ। আমরা ভিডিওর উৎস চিহ্নিত করার চেষ্টা করছি। ভিডিওতে যেসব ব্যক্তি নির্যাতনের সঙ্গে জড়িত ছিলেন, তাদের সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’

এদিকে ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় জনমনে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, ঘটনাটি অত্যন্ত অমানবিক এবং ভিডিও ছড়িয়ে দেওয়ার মাধ্যমে ভুক্তভোগী নারীর মানসিক আঘাত আরও বাড়ানো হয়েছে। তারা অবিলম্বে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


যাযাদি ডেস্ক/২৯ জুন, ২০২৫

আরও - জাতীয় সংবাদ

আরও - জেলা সংবাদ