সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 5:17 am

আগামীকাল ব্যাংক হলিডে 

আগামীকাল মঙ্গলবার (১ জুলাই) ব্যাংক হলিডে। অর্ধবার্ষিক হিসাব চূড়ান্ত করতে পঞ্জিকাবর্ষের জুনের শেষ দিনটিতে অতিরিক্ত সময় কাজ করেন বাণিজ্যিক ব্যাংকের কর্মীরা। এ উপলক্ষে প্রতি বছরের মতো এবারও ১ জুলাই ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ থাক‌বে।

ব্যাংক লেনদেন বন্ধ থাকায় পুঁজিবাজারেও কোনো প্রকার লেনদেন হবে না। তবে বাংলাদেশ ব্যাংকসহ সব ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে।

বাংলাদেশ ব্যাংকের সূত্র জানিয়েছে, প্রতি বছর ১ জুলাই দেশের ব্যাংকখাতে ‘অর্ধবার্ষিক সমাপনী’ হিসেবে বিবেচিত হয়। এসময় ব্যাংকগুলো ছয় মাসের হিসাব-নিকাশ মিলিয়ে অর্ধ-বার্ষিক আর্থিক প্রতিবেদন তৈরি করে। এই কাজের সুবিধার্থে দিনটি ব্যাংক হলিডে হিসেবে পালন করা হয়।

আরও - জাতীয় সংবাদ

আরও - জেলা সংবাদ