-
Facebook
-
Twitter
-
Linkedin
ঢাবি ছাত্রীকে কক্ষে আটকে রেখে নির্যাতন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শামসুন্নাহার হলের ২৪-২৫ সেশনের এক ছাত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন এবং কক্ষে আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রাজধানীর স্বপ্ননিবাস হোস্টেলের পরিচালক রাজিয়া বেগমকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ অক্টোবর) রাত ১০টায় তেঁজগাও কলেজের পাশে অবস্থিত স্বপনিবাস হোস্টেলে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা গেছে, ওই ছাত্রীর সঙ্গে তার একজন গেস্ট দেখা করতে যান। এতে হোস্টেল পরিচালক রাজিয়া বেগম অতিরিক্ত ১ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে তাকে মারধর করেন এবং কক্ষে আটকে রাখেন। এতে ভুক্তভোগী ছাত্রী অচেতন হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নিতে চাইলে সেখানেও বাধা দেন হোস্টেল পরিচালক।
খবর পেয়ে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নিয়ে ঘটনাস্থলে যান জিয়া হলের ভিপি, সূর্যসেনের ভিপি, হাজী মুহাম্মদ মুহসিন হলের সমাজসেবা সম্পাদকসহ আরও কয়েকজন ঢাবি শিক্ষার্থী। তাদের দাবির প্রেক্ষিতে পরিচালককে গ্রেফতার করেন শেরেবাংলা থানা পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরেবাংলা থানার ডিউটি অফিসার জানান, ‘গতকাল রাতে খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে গিয়ে রাজিয়া বেগমকে আটক করে থানায় নিয়ে আসে। ভুক্তভোগী ছাত্রী অভিযোগ করেছেন, তাকে মারধর ও হেনস্তা করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্তে কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আরআর
ঢাবি প্রতিনিধি
সময়ের আলো/৮ অক্টোবর, ২০২৫
আরও - জাতীয় সংবাদ
তরুণদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ ও অনুদান দেবে বাংলাদেশ ব্যাংক
দেশের প্রতিটি উপজেলায়
দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস : তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান
আরও - জেলা সংবাদ
পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে অপ্রতিমকে হত্যা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি)
ঝালকাঠির ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে রেস্ট হাউজ উদ্বোধন
ঝালকাঠির ভিমরুলী ভাসমান
তরুণদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ ও অনুদান দেবে বাংলাদেশ ব্যাংক
দেশের প্রতিটি উপজেলায়
দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস : তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান