সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

September 29, 2026 3:11 pm

রোমের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা

রোববার সকাল ১১টা ৩০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোম রওনা হন।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত ‘ওয়ার্ল্ড ফুড ফোরাম’-এর ফ্ল্যাগশিপ ইভেন্টে অংশ নিতে রোম যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সফরসূচি অনুযায়ী, অধ্যাপক ইউনূস ফোরামের মূল অধিবেশনে একজন আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন। এছাড়াও, তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

এসব বৈঠকে বৈশ্বিক খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন ও টেকসই উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

১২ অক্টোবর ২০২৫

আরও - জাতীয় সংবাদ

আরও - আন্তর্জাতিক সংবাদ