সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 5:16 am


হাদির হামলাকারীদের ধরতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হামলাকারীদের ধরতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। মানুষকে ভয় দেখাতে ও নির্বাচনের ভীত দুর্বল করতে হামলা করা হচ্ছে। তবে নির্বাচন ঘোষিত সময়েই হবে বলে জানান তিনি।

রোববার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

হাদির ওপর হামলাকারীর দুই আইনজীবীই বিএনপিপন্থিহাদির ওপর হামলাকারীর দুই আইনজীবীই বিএনপিপন্থি
রিজওয়ানা হাসান বলেন, সরকার জনগণকে সাথে নিয়ে নির্বাচনের মাধ্যমে এ ধরনের হীন, কাপুরোষিত ও চক্রান্তমূলক আক্রমণের সঠিক জবাব দেবে।

তিনি দাবি করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার ও বিচার বিভাগের মধ্যে সমন্বয় আছে। সমন্বয়হীনতা না থাকলে পরিস্থিতি আরো খারাপ হতো।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, বিকৃত তথ্যের মাধ্যমে যেন কেউ নির্বাচনের পরিবেশ নষ্ট করতে না পারে, সে ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। গণমাধ্যম গণতন্ত্রের চর্চায় সব সময় বলিষ্ঠ ভূমিকা রেখেছে। কিন্তু জুলাই আন্দোলনের সময় সেটার ব্যত্যয় ঘটেছে। তারা সঠিক তথ্য প্রচার করেনি, পারেনি বা করতে দেয়া হয়নি।

তিনি আরো বলেন, তথ্য বিকৃত নয়। গণমাধ্যমকে শক্তিশালী, গণমুখী হিসেবে দেখতে চাই। তথ্যের যেন খণ্ডিত বা বিকৃত উপস্থাপন না হয় সেটা দেখতে চাই।


আমার দেশ অনলাইন/
১৪ ডিসেম্বর, ২০২৫

আরও - জাতীয় সংবাদ

আরও - জেলা সংবাদ