-
Facebook
-
Twitter
-
Linkedin
ইসলামী আন্দোলনকে ৩৫ ও এনসিপিকে ৩০টি আসন দিল জামায়াত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জোট বা আসন সমঝোতা করার বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। এরমধ্যেই ইসলামী আন্দোলন বাংলাদেশকে ৩৫টি আসন এবং এনসিপিকে দেওয়া হচ্ছে ৩০টি আসন। তবে এনসিপি আরও আসন চাচ্ছে বলে জানা গেছে।
রোববার (২৮ ডিসেম্বর) একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে।
যুগপৎ আন্দোলনের শরিক আট রাজনৈতিক দলের পক্ষ থেকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ জানান, রোববার আন্দোলনরত দলগুলোর পক্ষ থেকে এক জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে। বিকেল সাড়ে ৪টায় জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলার আবদুস সালাম হলে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। যৌথ সংবাদ সম্মেলন থেকে আসন সমঝোতা নিয়ে বিস্তারিত জানানো হবে।
এ ব্যাপারে জানতে চাইলে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম গণমাধ্যমকে বলেন, যুগপৎ আন্দোলনের শরিক আট রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হচ্ছে আরও তিনটি রাজনৈতিক দল। দল তিনটি হচ্ছে এলডিপি, এবি পার্টি ও এনসিপি।
এলডিপি ও এবি পার্টি যুক্ত হওয়ায় আসন সমঝোতায় ৩০টি আসন পাচ্ছে না এনসিপি। এই সংখ্যাটি ২০-২৫ এর মধ্যে থাকছে। বাকি দুটি দল পাচ্ছে ৫টি আসন।
জামায়াতের এক শীর্ষ নেতা জানান, বিকেলের সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
সময়ের আলো/
২৮ ডিসেম্বর, ২০২৫
আরও - জাতীয় সংবাদ
তরুণদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ ও অনুদান দেবে বাংলাদেশ ব্যাংক
দেশের প্রতিটি উপজেলায়
দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস : তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান
আরও - জেলা সংবাদ
পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে অপ্রতিমকে হত্যা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি)
ঝালকাঠির ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে রেস্ট হাউজ উদ্বোধন
ঝালকাঠির ভিমরুলী ভাসমান
তরুণদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ ও অনুদান দেবে বাংলাদেশ ব্যাংক
দেশের প্রতিটি উপজেলায়
দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস : তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান