-
Facebook
-
Twitter
-
Linkedin
নতুন বই পেয়ে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিনদিনের রাষ্ট্রীয় শোক থাকায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোন প্রকার বই উৎসব করা হয়নি। তবে বছরের শুরুতেই কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন বিদ্যালয় কর্তৃপক্ষ। নতুন বই হাতে পেয়ে খুশি শিক্ষার্থীরা। বছরের শুরুতেই প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়েছে নতুন বই।
শিক্ষার্থীরা জানান, নতুন বছরের শুরুতে বই পেয়ে তারা খুশি। এতে আগামীতে একটি ভালো ফলাফল পাওয়ার আশা শিক্ষার্থীদের। শ্রেণীকক্ষে বসে সকল শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হয়েছে। কোন আয়োজন করা হয়নি।
জানা যায় , জেলা, উপজেলায় সকল বিদ্যালয়ে বই বিতরণ করা হয়েছে সকাল থেকে। যদিও বিগত বছরের মত বই উৎসব করেনি কর্তৃপক্ষ। এরপরও শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহ ছিল। অভিভাবকরা সন্তানসহ বিদ্যালয়ে এসে বই গ্রহণ করেন।
শিক্ষার্থীরা জানায়, বই পেয়ে খুশি ও আনন্দিত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীরা বলছে, নতুন বই পেয়েছি, এখন নতুন করে পড়াশোনায় মনোযোগী হবো।
অভিভাবকরা জানান, বই উৎসব না হওয়ায় অনেকেই নতুন বই পাওয়ায় আনন্দ উপভোগ করতে পারেনি। তবে নতুন বইয়ের গন্ধে উৎফুল্ল ছিলো বলে অভিভাবকরা জানিয়েছেন ।
১ জানুয়ারি, ২০২৬
আরও - জাতীয় সংবাদ
তরুণদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ ও অনুদান দেবে বাংলাদেশ ব্যাংক
দেশের প্রতিটি উপজেলায়
দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস : তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান
আরও - জেলা সংবাদ
পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে অপ্রতিমকে হত্যা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি)
ঝালকাঠির ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে রেস্ট হাউজ উদ্বোধন
ঝালকাঠির ভিমরুলী ভাসমান
তরুণদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ ও অনুদান দেবে বাংলাদেশ ব্যাংক
দেশের প্রতিটি উপজেলায়
দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস : তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান