সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 7:02 am

মুস্তাফিজকে অপমান করা মানে দেশকে অপমান করা : মির্জা ফখরুল

সোমবার (১২ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে আইপিএল থেকে ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের ক্রিকেটারকে অপমান করা মানে দেশকে অপমান করা। মির্জা ফখরুল বলেন, ভারতে খেলতে যাওয়া নিয়ে ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের সাথে আমরা একমত। তবে এটাও মনে করি যে, ছোট ছোট বিষয়গুলো নিয়ে আমাদের একমত হওয়া উচিত। এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ দলটির অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


বিএনপি মহাসচিব বলেন, ক্রিকেটের ব্যাপারে আন্তর্জাতিক রাজনীতি জড়িত আছে, দেশের সম্মান জড়িত আছে। নিঃসন্দেহে ভারত আমাদের ক্রিকেটার মুস্তাফিজকে অপমান করেছে। আমরা মনে করি এটা আমাদের দেশকে অপমান করা। তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। সরকার অস্ত্র উদ্ধার করতে পারেনি। আমরা খুব উদ্বিগ্ন, এটি সরকারের ব্যর্থতা। তবে আমরা আশাবাদী নির্বাচন চলাকালীন সময়ে এ পরিস্থিতির উন্নতি হবে। এখন পর্যন্ত নির্বাচনের পরিস্থিতি ভালো। নির্বাচনি প্রচারণা শুরু হলে প্রকৃত অবস্থা বুঝা যাবে।


১২ জানুয়ারি, ২০২৬

আরও - জাতীয় সংবাদ

আরও - জেলা সংবাদ