সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

July 4, 2026 12:16 am

২৭ মে ঈদুল আজহা সৌদি আরবে

রোববার রাতে সৌদি আরবে চাঁদ দেখার তথ্য নিশ্চিত করেছে ইনসাইড দ্য হারামাইন কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটি জানায়, সৌদি আরবের আকাশে রবিবার ১৭ মে, ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে রাতেই বরকতময় জিলহজ মাস শুরু হবে। এছাড়া আগামী ২৭ মে (বুধবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। সৌদি আরবে রোববার পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই অনুযায়ী দেশটিতে ১০ জিলহজ ২৭ মে (বুধবার) পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে। ঈদের আগের দিন ২৬ মে পবিত্র হজ পালিত হবে।

বাংলাদেশে সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ উদ্‌যাপনের পরদিন ঈদ উদ্‌যাপিত হয়ে থাকে। সেই হিসাবে চাঁদ দেখা সাপেক্ষে ২৮ মে (বৃহস্পতিবার) বাংলাদেশে ঈদুল আজহা উদ্‌যাপিত হতে পারে।

সৌদি আরব ছাড়াও এ ছাড়া মিশর, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে। এসব দেশে আগামী ২৭ মে ঈদুল আজহা বা কুরবানির ঈদ উদযাপিত হবে।

১৮ মে ২০২৬

আরও - জাতীয় সংবাদ

আরও - আন্তর্জাতিক সংবাদ