-
Facebook
-
Twitter
-
Linkedin
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ৩ যুবকের
স’মিলের গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল তিন যুবকের। ফেনীর দাগনভূঞায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিনজন নিহত হয়েছেন। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বেকের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সৌরভ ও দেবু,অন্তর নামে তিন যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফেনী মাইজদী সড়কে দাগনভঁইয়ার বেকেরবাজারে সড়ক দুর্ঘটনায় মামা ভাগিনা সহ তিন যুবক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছেন। আজ সোমবার রাতে মোটর সাইকেল আরোহী তিনজন ফেনী থেকে নোয়াখালীতে যাওয়ার পথে মারাত্বক দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলে নিহত হয়েছেন। তাদের মরদেহ উদ্ধার করে ফেনী জেলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন- নোয়াখালী জেলার কোম্পানিগন্জ উপজেলার সিরাজ পুর ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের মনোরন্জনের ছেলে দেবু (২২) ও বৃষ্ন ঘোষের ছেলে অন্তর ঘোষ।অপরজন হলেন বেগমগঞ্জ উপজেলায় চৌমুহনীর আলী পুর গ্রামের সৌরভ গোস্বামী ( ২৩)।
তারা তিনজন একটি মোটরসাইকেলযোগে ফেনী থেকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ যাচ্ছিলেন। পথিমধ্যে বেকের বাজার সংলগ্ন আশ্রাফপুর এলাকায় পৌঁছালে সড়কের পাশে থাকা স’মিলের গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। পরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে গেলে দুজনের ওপর দিয়ে একটি গাড়ি চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলে সৌরভ ও দেবুর মৃত্যু হয়েছে। এছাড়া গুরুতর আহত অবস্থায় অন্যজনকে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে মহিপাল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশীদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে। অন্য একজনকে গুরুতর আহত অবস্থায় ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
আরও - জাতীয় সংবাদ
তরুণদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ ও অনুদান দেবে বাংলাদেশ ব্যাংক
দেশের প্রতিটি উপজেলায়
দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস : তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান
আরও - জেলা সংবাদ
পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে অপ্রতিমকে হত্যা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি)
ঝালকাঠির ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে রেস্ট হাউজ উদ্বোধন
ঝালকাঠির ভিমরুলী ভাসমান
তরুণদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ ও অনুদান দেবে বাংলাদেশ ব্যাংক
দেশের প্রতিটি উপজেলায়
দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস : তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান