-
Facebook
-
Twitter
-
Linkedin
রমজানে ১০০ টাকায় মিলবে গরুর মাংস!
রমজানের পবিত্রতা রক্ষা ও সবার ক্রয় ক্ষমতার কথা বিবেচনায় সাতক্ষীরা জেলা সদরে সুলভ মূল্যে মাংস, ডিম ও দুধ বিক্রয়ের।উদ্যোগ নিয়েছে প্রাণিসম্পদ অধিদফতর।
শনিবার (১ মার্চ) সকালে সাতক্ষীরা শহরের সংগীতা মোড়ে প্রাণিসম্পদ অধিদফতরের উদ্যোগে সুলভ মূল্যে গরুর মাংস, দুধ ও ডিম বিক্রয় কার্যক্রম উদ্বোধন করা হয়।
সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিষ্ণুপদ বিশ্বাস ও সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজমুস সাকিব।
এসময় জানানো হয়, পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী ৬৫০ টাকা কেজি দরে গরুর মাংস, ৭০ টাকা কেজি দরে দুধ ও ৯ টাকা ৫০ পয়সা দরে ডিম বিক্রি করা হবে। যা সময়ের ব্যবধানে উঠানামা করতে পারে। সুলভ মূল্যের এই দোকান থেকে সর্বনিম্ন ১০০ টাকার মাংসও কেনা যাবে।
সময়ের আলো/১ মার্চ, ২০২৫