-
Facebook
-
Twitter
-
Linkedin
ড. ইউনূসের সঙ্গে বৈঠকে বসছেন নরেন্দ্র মোদি
অনেক প্রচেষ্টার পর অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হওয়ার জোর সম্ভাবনা দেখা যাচ্ছে।
আগামী ৪ তারিখে থাইল্যান্ডের বিমসটেকের মূল অনুষ্ঠানের পর সাইডলাইনে এই বৈঠক হওয়ার কথা রয়েছে।
মঙ্গলবার (১ এপ্রিল) বাংলাদেশ সরকারের কূটনৈতিক পত্রের প্রেক্ষিতে ভারতের পক্ষ থেকে গতকাল ইতিবাচক সাড়া পাওয়া গেছে। সরকারের একটি সুত্র বিষয়টি নিশ্চিত করেছে।
দুই রাষ্ট্র প্রধানের বৈঠকটি সোফা ফরমেটে হবার কথা রয়েছে। তবে সুনির্দিষ্ট সময় এখনো জানা যায়নি।
এ বিষয়ে পররাষ্ট্র সচিব মোঃ জসীম উদ্দিন জানান, বৈঠকের বিষয়ে আশাবাদী বাংলাদেশ। উল্লেখ্য, বাংলাদেশের পক্ষ থেকে দ্বিপাক্ষিক বৈঠকের কথা বলে কূটনৈতিক নোট গতমাসে দিয়েছিল অন্তর্বর্তী সরকার।
প্রসঙ্গত, দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে থাইল্যান্ডে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার (৩ এপ্রিল) ব্যাংকক যাচ্ছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
এই সফরে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন।
যাযাদি/২ এপ্রিল, ২০২৫
আরও - জাতীয় সংবাদ
তরুণদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ ও অনুদান দেবে বাংলাদেশ ব্যাংক
দেশের প্রতিটি উপজেলায়
দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস : তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান