-
Facebook
-
Twitter
-
Linkedin
ব্যাংককে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (বিমসটেক) ষষ্ঠ সম্মেলনে যোগ দিতে ব্যাংককে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) তিনি ব্যাংককে পৌঁছান। এর আগে সকাল ৯টায় বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের উদ্দেশে রওনা দেন তিনি।
এদিন ব্যাংকক স্থানীয় সময় বিকেল ৩টায় বিমসটেক ইয়ুথ জেনারেশন ফোরামের কনফারেন্সে যোগ দিয়ে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সফরে ভারতসহ বিমসটেক সদস্য রাষ্ট্রগুলোর নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। সম্মেলনের সময় দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন তিনি।
সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রথম দ্বি-পাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। ব্যাংকক সময় শুক্রবার বিকেল ৩টা ৪৫ মিনিটে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।
সম্মেলনে আগামী ২ বছরের জন্য বিমসটেকের পরবর্তী সভাপতি হিসেবে দায়িত্ব নেবেন ড. মুহাম্মদ ইউনূস।
সময়ের আলো ডেস্ক/ ৩ এপ্রিল, ২০২৫
আরও - জাতীয় সংবাদ
তরুণদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ ও অনুদান দেবে বাংলাদেশ ব্যাংক
দেশের প্রতিটি উপজেলায়
দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস : তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান