সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

September 30, 2026 12:06 am

নেপালে আরও ৩১৫ টন আলু রপ্তানি

দেশের চারদেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা দিয়ে নেপালে নিয়মিত রপ্তানি হচ্ছে বাংলাদেশি আলু। ঈদের ছুটির পর দ্বিতীয় পর্যায়ে আরও ৩১৫ মেট্রিক টন আলু গেছে নেপালে। এ নিয়ে এ বন্দরটি দিয়ে কয়েক দফায় হিমালয়ের দেশটিতে গেল মোট ৩ হাজার ১৫০ মেট্রিক টন আলু।

গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে তথ্যটি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের কোয়ারেন্টিন ইন্সপেক্টর উজ্জ্বল হোসেন।

স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের কোয়ারেন্টিন ইন্সপেক্টর উজ্জ্বল হোসেন বলেন, আলুগুলো রপ্তানি করছে থিংকস টু সাপ্লাই, হুসেন এন্টার প্রাইজ, স্বাধীন এন্টার প্রাইজ ও ক্রসেস এগ্রো নামে চারটি রপ্তানিকারক প্রতিষ্ঠান। রপ্তানিকারক চারটি প্রতিষ্ঠান রংপুর, দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার বিভিন্ন এলাকা থেকে আলুগুলো সংগ্রহ করে নেপালে পাঠায়। এর আগে গত ৬ ও ৭ এপ্রিল ২৫০ মেট্রিক টন করে মোট ৫০০ মেট্রিক টন আলু নেপালে যায়।

চলতি বছরের জানুয়ারি থেকে ৮ এপ্রিল পর্যন্ত মোট তিন হাজার ১৫০ মেট্রিক টন আলু রপ্তানি হয়েছে নেপালে। রপ্তানি করা আলুগুলো বন্দর ইয়ার্ডে ঢুকলে নমুনা সংগ্রহ করে পরীক্ষা নিরীক্ষার পর নেপালে পাঠানোর ছাড়পত্র দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বন্দরটি দিয়ে বাংলাদেশ থেকে ভারত ও নেপালে পাট, ওষুধ, প্রাণ ও ওয়ালটনের পণ্য, জুস, মোটরসাইকেল, ব্যাটারিসহ নানা ধরনের পণ্য রপ্তানি হচ্ছে। অপরদিকে মসুর ডাল, গম, ভুট্টা, চিরতা, হাজমলা, যন্ত্রপাতি, প্লাস্টিক দানা, রেললাইনের স্লিপার, খইল, আদা ও চিটাগুড় আমদানি করা হয়।

সময়ের আলো ডেস্ক/৯ এপ্রিল, ২০২৫

আরও - জাতীয় সংবাদ

আরও - আন্তর্জাতিক সংবাদ