-
Facebook
-
Twitter
-
Linkedin
খেলতে গিয়ে জানালার বাইরে হাত, বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
রাজধানীর গুলশানের শাহজাদপুর এলাকার একটি বাসায় বিদ্যুৎস্পৃষ্টে এক শিশু মারা গেছেন। তার নাম লাবিবা ইসলাম জান্নাত (১১)। সে স্থানীয় একটি মাদ্রাসার হাফেজী বিভাগের ছাত্রী।
বৃহস্পতিবার (১ মে ) বেলা সাড়ে ৩টার দিকে গুলশান শাহজাদপুর তৃতীয় তলার বাসায় ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা ওই শিশুটিকে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বিকাল পৌনে ৫টার দিকে ঘোষণা করেন।
হাসপাতালে মৃত জান্নাতের বাবা মো. আব্দুল্লাহ জানান, তাদের বাড়ি টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার পসরা গ্রামে। বর্তমানে গুলশান শাহজাদপুরের ওই বাসায় ভাড়া থাকেন। তার মেয়ে জান্নাত স্থানীয় একটি মাদ্রাসায় হাফেজী বিভাগে পড়াশোনা করত।
তিনি আরও জানান, ঘটনার সময় বাসার ভিতরে খেলছিল জান্নাত। খেলতে খেলতে জানালার বাইরে হাত দিলে বাইরে থাকা বৈদ্যুতিক তারের সঙ্গে জান্নাতের হাত আটকে যায়। এতে জান্নাত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেঝেতে পড়ে যায়। দেখতে পেয়ে জান্নাতকে উদ্ধার করে প্রথমে গুলশানের শিকদার মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, গুলশান এলাকা থেকে স্বজনরা ওই শিশুটিকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনরা জানান, বাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিল শিশুটি । মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
সময়ের আলো/ ১ মে, ২০২৫
আরও - জাতীয় সংবাদ
তরুণদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ ও অনুদান দেবে বাংলাদেশ ব্যাংক
দেশের প্রতিটি উপজেলায়
দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস : তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান
আরও - জেলা সংবাদ
পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে অপ্রতিমকে হত্যা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি)
ঝালকাঠির ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে রেস্ট হাউজ উদ্বোধন
ঝালকাঠির ভিমরুলী ভাসমান
তরুণদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ ও অনুদান দেবে বাংলাদেশ ব্যাংক
দেশের প্রতিটি উপজেলায়
দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস : তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান