সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 3:55 pm

চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা 

জাপান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
জাপানের নিক্কেই সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার (২৭ মে) রাত ২টা ১০ মি. রাজধানী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশে রওনা দেন ড. মুহাম্মদ ইউনূস। চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপানে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা । বুধবার (২৮ মে) বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টার দিকে তিনি টোকিও বিমানবন্দরে পৌঁছান।

এ সময় প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী।
একই সঙ্গে, জাপানের জনশক্তি রপ্তানিতে একটি নতুন সম্ভাবনার দুয়ার খুলছে বলেও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এই সফর শেষে আগামী সপ্তাহে তার দেশে ফেরার কথা রয়েছে।

জানা গেছে, নিক্কেই সম্মেলনে অংশ নেবেন তিনি। এ সফরে প্রধান উপদেষ্টা জাপানের বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার সঙ্গে বৈঠক এবং উন্নয়ন সহযোগিতা সংক্রান্ত আলোচনা করার কথাও রয়েছে।

এদিকে প্রধান উপদেষ্টার জাপান সফর নিয়ে গত সোমবার এক প্রেস ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী বলেন, এই বার মোট সাতটি চুক্তি ও সমঝোতা স্মারক সই করবে বাংলাদেশ-জাপান। এ সময় জাপানের কাছে সহজ শর্ত ও স্বল্প সুদে ১ বিলিয়ন ডলার ঋণ সহায়তা চাইবে ঢাকা।


২৮ মে, ২০২৫

আরও - জাতীয় সংবাদ

আরও - আন্তর্জাতিক সংবাদ