-
Facebook
-
Twitter
-
Linkedin
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক উল্টে শতাধিক সিলিন্ডার বিস্ফোরণ
বুধবার ৪ জুন ভোর ৪টায় বিরাসার এলাকায় বাংলাদেশ গ্যাস ফিল্ডের প্রধান কার্যালয়ের সামনে এলপি গ্যাসবাহী ট্রাক উল্টে দুই শতাধিক সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় কয়েকটি প্রাইভেটকার, ট্রাক ভস্মীভূত হয়েছে। যার ফলে সকাল ৬ টা পর্যন্ত মহাসড়কে যানচলাচল বন্ধ ছিল।
স্থানীয় একজন জানান, আশুগঞ্জ-আখাউড়া ৪ লেন রাস্তার নির্মাণ কাজের জন্য বিরাসার এলাকার সড়কটি বেহাল অবস্থায় রয়েছে। সকালে সিলিন্ডারবাহী ট্রাকটি খানাখন্দে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। পরে বিকট শব্দে বিস্ফোরণে পুরো ট্রাকটিতে আগুন লেগে যায়। এতে আশপাশের ৩ থেকে ৪টি দোকান ক্ষতিগ্রস্ত হয়। সিলেট-চট্টগ্রাম মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়া বিরাসার এলাকায় এলপি গ্যাসবাহী ট্রাক উল্টে দুই শতাধিক সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের উপ-পরিচালক নিউটন দাস গণমাধ্যমকে জানান, ট্রাকটি খাদে উল্টে গেলে তাতে আগুন ধরে যায়। এতে গ্যাস সিলিন্ডারের অসংখ্য বোতল থাকায় বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের ২ ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কেউ হতাহত হয়নি।
জানা যায়, বিস্ফোরণের প্রচণ্ড শব্দে কয়েকটি বিল্ডিংয়ের জানালার গ্লাস ফেটে যায়। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ও সরাইল থেকে ফায়ার সার্ভিসের দুই ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় মহা-সড়কের দুপাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
৪ জুন, ২০২৫
আরও - জেলা সংবাদ
পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে অপ্রতিমকে হত্যা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি)
ঝালকাঠির ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে রেস্ট হাউজ উদ্বোধন
ঝালকাঠির ভিমরুলী ভাসমান
তরুণদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ ও অনুদান দেবে বাংলাদেশ ব্যাংক
দেশের প্রতিটি উপজেলায়
দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস : তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান
আরও - জাতীয় সংবাদ
তরুণদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ ও অনুদান দেবে বাংলাদেশ ব্যাংক
দেশের প্রতিটি উপজেলায়
দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস : তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান