-
Facebook
-
Twitter
-
Linkedin
আগামীকাল ব্যাংক হলিডে
আগামীকাল মঙ্গলবার (১ জুলাই) ব্যাংক হলিডে। অর্ধবার্ষিক হিসাব চূড়ান্ত করতে পঞ্জিকাবর্ষের জুনের শেষ দিনটিতে অতিরিক্ত সময় কাজ করেন বাণিজ্যিক ব্যাংকের কর্মীরা। এ উপলক্ষে প্রতি বছরের মতো এবারও ১ জুলাই ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ থাকবে।
ব্যাংক লেনদেন বন্ধ থাকায় পুঁজিবাজারেও কোনো প্রকার লেনদেন হবে না। তবে বাংলাদেশ ব্যাংকসহ সব ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে।
বাংলাদেশ ব্যাংকের সূত্র জানিয়েছে, প্রতি বছর ১ জুলাই দেশের ব্যাংকখাতে ‘অর্ধবার্ষিক সমাপনী’ হিসেবে বিবেচিত হয়। এসময় ব্যাংকগুলো ছয় মাসের হিসাব-নিকাশ মিলিয়ে অর্ধ-বার্ষিক আর্থিক প্রতিবেদন তৈরি করে। এই কাজের সুবিধার্থে দিনটি ব্যাংক হলিডে হিসেবে পালন করা হয়।
আরও - জাতীয় সংবাদ
তরুণদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ ও অনুদান দেবে বাংলাদেশ ব্যাংক
দেশের প্রতিটি উপজেলায়
দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস : তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান
আরও - জেলা সংবাদ
পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে অপ্রতিমকে হত্যা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি)
ঝালকাঠির ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে রেস্ট হাউজ উদ্বোধন
ঝালকাঠির ভিমরুলী ভাসমান
তরুণদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ ও অনুদান দেবে বাংলাদেশ ব্যাংক
দেশের প্রতিটি উপজেলায়
দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস : তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান