সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 1:11 pm

দুপুরে গণভবনে প্রধান উপদেষ্টার সংবাদ সম্মেলন 

আজ সোমবার (১৪ জুলাই) দুপুর ২টায় গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

জুলাই গণ-অভ্যুত্থানে পুনর্জাগরণ অনুষ্ঠানমালা নিয়ে আজ সোমবার (১৪ জুলাই) দুপুর ২টায় গণভবনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘জুলাই উইমেন্স ডে’ উদযাপন করা হবে আজ। এ উপলক্ষে অডিও-ভিডিও প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ড্রোন শো-এর আয়োজন করা হবে।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথভাবে এসব কর্মসূচি বাস্তবায়ন করবে।

১৪ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টায় জুলাই গণ-অভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালা উদ্বোধন করা হবে।

যাযাদি ডেস্ক/১৪ জুলাই ২০২৫

আরও - জাতীয় সংবাদ

আরও - জেলা সংবাদ