-
Facebook
-
Twitter
-
Linkedin
প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করল এনসিপি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী প্রধান কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সদস্য সচিব আখতার হোসেন।
তিনি বলেন, আমরা মনোনয়ন পত্র বিতরণের কাজ শেষ করেছি। আজকে প্রাথমিক তালিকা প্রকাশ করব। আজ যাদের নাম প্রকাশ করব তাদের বিরুদ্ধে যদি অভিযোগ থাকে, সেটা তদন্ত করে প্রার্থিতা বাতিল করব।
প্রার্থীদের নাম ঘোণার আগে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এবার তারা ব্যালট রেভল্যুশনে যাচ্ছেন।নির্বাচের দিন অনুষ্ঠেয় গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দিতে ভোটারদের অনুরোধ জানান নাসীরুদ্দীন। একই সঙ্গে তিনি দলীয় প্রতীক শাপলা কলিতে ভোট চাওয়ার পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাওয়ার প্রচারণা চালাতে প্রার্থীদের নির্দেশনা দেন।
নাসীরুদ্দীন বলেন, প্রথম ধাপে ১২৫ জন প্রার্থীর নাম ঘোষণা করা হচ্ছে।
ঢাকা-১১ আসনে নাহিদ ইসলাম, ঢাকা-৯ আসনে তাসনিম জারা, ঢাকা-১৮ আসনে নাসীরুদ্দীন পাটওয়ারী, কুমিল্লা-৪ আসনে হাসনাত আবদুল্লাহ, পঞ্চগড়-১ মো. সারজিস আলম, ঠাকুরগাঁও-২ মো. রবিউল ইসলাম, ঠাকুরগাঁও-৩ মো গোলাম মর্তুজা সেলিম, দিনাজপুর-৩ আ হ ম শামসুল মুকতাদির, দিনাজপুর-৫ ডা. মো. আব্দুল আহাদ, নীলফামারী-২ ডা. মো. কামরুল ইসলাম দর্পন, নীলফামারী-৩ মো. আবু সায়েদ লিয়ন, লালমনিরহাট-২ রাসেল আহমেদ, লালমনিরহাট-৩ মো. রকিবুল হাসান, রংপুর-১ মো. আল মামুন জাতীয় নাগরিক পার্টির হয়ে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এনসিপির প্রার্থী হিসেবে রংপুর-৪ আসনে আখতার হোসেন, কুড়িগ্রাম-১ আসনে মো. মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম-২ আসনে ড. আতিক মুজাহিদ, কুড়িগ্রাম-৩ আসনে ইঞ্জিনিয়ার মো. আবু সাঈদ জনি, গাইবান্ধা-৩ আসনে মো. নাজমুল হাসান সোহাগ, গাইবান্ধা-৫ আসনে ডা. আ. খ. ম. আসাদুজ্জামান, জয়পুরহাট-১ আসনে গোলাম কিবরিয়া, জয়পুরহাট-২ আসনে আবদুল ওয়াহাব দেওয়ান কাজল, বগুড়া-৬ আসনে আব্দুল্লাহ-আল-ওয়াকি এবং চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মু. নাজমুল হুদা খান (রুবেল খান), নওগাঁ-১ আসনে কৈলাশ চন্দ্র রবিদাস, নওগাঁ-২ আসনে মো. মাহফুজার রহমান চৌধুরী, নওগাঁ-৩ আসনে পরিমল চন্দ্র (উরাও), নওগাঁ-৪ আসনে মো. আব্দুল হামিদ, নওগাঁ-৫ আসনে মনিরা শারমিন, নাটোর-২ আসনে আব্দুল মান্নাফ, নাটোর-৩ আসনে অধ্যাপক এস. এম. জার্জিস কাদির, সিরাজগঞ্জ-৩ আসনে দিলশানা পারুল, সিরাজগঞ্জ-৪ আসনে দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি), সিরাজগঞ্জ-৫ আসনে মনজুর কাদের এবং সিরাজগঞ্জ-৬ আসনে এস এম সাইফ মোস্তাফিজ এনসিপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
আরআর
সময়ের আলো/১০ ডিসেম্বর, ২০২৫