সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 8:13 am

চরমোনাই পীরের সম্মানে আসন ছাড়ল জামায়াত

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে ২টায় বরিশাল জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট মুয়াযযম হোসেন হেলাল প্রার্থীতা প্রত্যাহারের আবেদন জমা দেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করিমের সম্মানে বরিশাল-৫ (সদর) আসন থেকে প্রার্থীতা প্রত্যাহার করল জামায়াতে ইসলামী। প্রার্থীতা প্রত্যাহার করে সাংবাদিকদের প্র‍শ্নের জবাবে মুয়াযযম হোসেন হেলাল বলেন, ‘কেন্দ্রীয় নির্দেশে চরমোনাইয়ের সম্মানে প্রার্থীতা প্রত্যাহার করা হয়েছে।’ প্র‍সঙ্গত, এর আগে রোববার (১৮ জানুয়ারি) ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের নির্বাচনী আসনে কোনো প্রার্থী না দেয়ার সিদ্ধান্ত নিয়েছিল জামায়াতে ইসলামী।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জানিয়েছে, মঙ্গলবার বেলা ৩টা অব্দি জামায়াতে ইসলামীসহ বরিশালের মোট তিনটি আসনের চারজন প্রার্থীতা প্রত্যাহারের আবেদন জমা দেন।

২০ জানুয়ারি, ২০২৬

আরও - জাতীয় সংবাদ

আরও - জেলা সংবাদ