সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 6:00 am

জামায়াত আমির ও নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে জামায়াত আমিরের বাসায় যান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে তার বসুন্ধরা আবাসিক এলাকার বাসভবনে যান। জাতীয় সংসদ নির্বাচনের পর এটিই তাদের প্রথম বৈঠক। রাজনৈতিক অঙ্গনে এই সাক্ষাৎকে ঘিরে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে।

জামায়াত আমিরের বাসায় দেখা করতে যাওয়া বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছেন। যা নির্বাচন পরবর্তী ইতিবাচক দিক হিসেবে দেখা হচ্ছে।

নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

এরপর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যান।
সন্ধ্যায় জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে রাত ৮ টায় বসুন্ধরা থেকে নাহিদ ইসলামের বেইলি রোডের বাসার উপস্থিত হন। এ সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তারা সবাই কুশল বিনিময় করেন।

এর আগে গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের ফলাফলে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জোটের শরিকদের আরও ৩টি আসন মিলিয়ে বিএনপি জোটের বর্তমান আসনসংখ্যা ২১২। দীর্ঘ দেড় দশক পর এমন ‘ভূমিধস’ বিজয় দলটির কর্মী-সমর্থকদের মাঝে নতুন প্রাণের সঞ্চার করেছে। আর জামায়াত এর ৬৮টি আসনসহ জোটভুক্তসহ মোট ৭৭টি।


১৬ ফেব্রুয়ারী ২০২৬

আরও - জাতীয় সংবাদ

আরও - জেলা সংবাদ